ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেক হস্তান্তর শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

নটর ডেমে পাসের হার ৯৯.৬০ শতাংশ, জিপিএ–৫ পেয়েছেন ২৪৫৪ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৬৮ বার পড়া হয়েছে

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভালো করেছেন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এবার কলেজটি থেকে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৫১ জন। এর মধ্যে ৩ হাজার ২২৬ জন পাস করেছেন এবং ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী অর্জন করেছেন সর্বোচ্চ জিপিএ–৫। এবারের পরীক্ষায় কলেজটির সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬০ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ দেখা যায়।
প্রতিবারের মতো ফলাফলে নটর ডেম কলেজ এবারও তাদের ঐতিহ্য ধরে রেখেছে। ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও তৃপ্তির প্রকাশ ঘটেছে।

ফলাফল জানতে কলেজে আসা অভিভাবক মবিনুর রহমান মামুন বলেন, আমার ছেলে আলভি রহমান জিপিএ–৫ পেয়েছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাদের পরিবারের বড় একটি স্বপ্ন আজ বাস্তব হয়েছে। ওর ইচ্ছা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগে পড়বে। আমরা চাই, সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাক।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, অন্যান্য বছরের মতো এবারও কলেজের ফলাফল খুব ভালো হয়েছে। যদিও সামগ্রিকভাবে দেশে পাসের হার কিছুটা কম, তবে এর প্রভাব নটর ডেম কলেজে খুব একটা পড়েনি। মাত্র কয়েকজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, আর ৮ জন পরীক্ষার্থী অসুস্থতা ও বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমরা সামগ্রিক ফলাফলে সন্তুষ্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী

নটর ডেমে পাসের হার ৯৯.৬০ শতাংশ, জিপিএ–৫ পেয়েছেন ২৪৫৪ জন

আপডেট সময় ০১:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫