ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

সোহরাওয়ার্দী কলেজে ফেল ৭৫১ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি পরীক্ষার ফলে ব্যাপক ভরাডুবি হয়েছে। প্রতিষ্ঠানটির মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ১২৫ জন। এর মধ্যে ২ হাজার ২৯ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১ হাজার ৩৭৪ জন উত্তীর্ণ হয়েছেন। ফেল করেছেন ৭৫১ জন শিক্ষার্থী। আর মাত্র ৪ জন শিক্ষার্থী পেয়েছেন সর্বোচ্চ জিপিএ–৫। সবমিলিয়ে পাসের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৭২ শতাংশ।

বুধবার (১৬ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, কলেজটির ব্যবসায় শিক্ষা বিভাগে সর্বাধিক শিক্ষার্থী পাস করেছেন। এই বিভাগে ৬১৪ জন উত্তীর্ণ এবং ২১৯ জন ফেল করেছেন। একজন পেয়েছেন জিপিএ–৫। মানবিক বিভাগে পাস করেছেন ৪৯৪ জন। ফেল করেছেন ৪৬৩ জন। আর বিজ্ঞান বিভাগে পাস করেছেন ২৬৬ জন। ফেল ৬৯ জন। তিনজন পেয়েছেন জিপিএ–৫।

এর আগে, সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে। এবার ১১টি বোর্ডে গড় পাসের হার পাসের হার ৫৮.৮৩ শতাংশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক

সোহরাওয়ার্দী কলেজে ফেল ৭৫১ জন

আপডেট সময় ০১:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫