ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১ ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন: ডা. শফিকুর রহমান সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক

পেট্রোলের দাম লিটারে ৫ রুপির বেশি কমালো পাকিস্তান

পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম ৫ দশমিক ৬৬ রুপি, হাই-স্পিড ডিজেল (এইচএসডি)-এর দাম ১ দশমিক ৩৯ রুপি এবং কেরোসিনের দাম ৩ দশমিক ২৬ রুপি হ্রাস করেছে হ্রাস করেছে। বুধবার বিবৃতি জারি করে এই নির্দেশনা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স বিভাগ।

ফিন্যান্স বিভাগের নির্দেশনা অনুসারে, আজ বৃহস্পতিবার থেকে দেশটিতে খুচরা পর্যায়ে প্রতি লিটার পেট্রোল ২৬৩ দশমিক ০২ রুপি, হাই-স্পিড ডিজেল ২৭৫ দশমিক ৪১ রুপিতে এবং কেরোসিন প্রতি লিটার ১৮৭ দশমিক ৭১ রুপিতে বিক্রি হবে।

“আন্তর্জাতিক বাজারের বর্তমান অবস্থার ভিত্তিতে এই মূল্যমান নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ দিন এই মূল্যমান বলবৎ থাকবে। ১৫ দিন পর বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে নতুন দাম নির্ধারণ করা হবে”, বলা হয়েছে সরকারি বিবৃতিতে।

করোনা মহামারি কেটে যাওয়ার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছিল পাকিস্তান, তার রেশ এখনও পুরোপুরি কাটেনি। সে সময় দেশটিতে হু হু করে বাড়ছিল জ্বালানি তেলের দাম; আর তার জেরে পাল্লা দিয়ে বাড়ছিল সব ধরণের পণ্য ও পরিষেবার মূল্য।

ফলে ব্যাপক সংকটে পড়েছিল দেশটির নিম্নবিত্ত ও সীমিত আয়ের লোকজনরা। বর্তমানে অবশ্য সেই সংকট খানিকটা প্রশমিত হয়েছে।

পাকিস্তানের পরিবহন খাতের প্রায় পুরোটাই পেট্রোল, ডিজেল ও হাইস্পিড ডিজেলনির্ভর। পেট্রোল ও হাই স্পিড ডিজেলের দাম কমায় স্বাভাবিকভাবেই উপকৃত হবেন সাধারণ নিম্নবিত্ত-সীমিত আয়ের লোকজন এবং উাদ্যোক্তারা।

দেশটির পার্বত্য এলাকাগুলোতে এখনও জ্বালানি গ্যাস সহজলভ্য নয়। সেসব এলাকার লোকজন রান্নার জন্য কেরোসিন তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কেরোসিনের দাম হ্রাস পাওয়ায় সবচেয়ে বেশি উপকার পাবেন খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের পাহাড়ি এলাকাগুলোর বাসিন্দারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম

পেট্রোলের দাম লিটারে ৫ রুপির বেশি কমালো পাকিস্তান

আপডেট সময় ১০:৩৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫