ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল

বয়স কিংবা সংসারের টানাপোড়েন যে পড়াশোনার পথে কোনো বাধা হতে পারে না, তা প্রমাণ করলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মো. নাসিমুল হক। নানা ব্যস্ততার মাঝেও অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে ৪৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন তিনি।

চলতি বছর রাজশাহী কমার্স কলেজ (ভোকেশনাল) থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ-৪.৬২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। নাসিমুল হক জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা। পেশায় কাঠমিস্ত্রি হওয়ার পাশাপাশি তিনি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। সোমবার (১০ আগস্ট) পরীক্ষার ফল প্রকাশের পর নাসিমুলের এই অনন্য সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আনন্দের হাওয়া বয়ে যায়। সহকর্মী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে অভিনন্দন জানান।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাসিমুল হক জানান, সংসারের হাল ধরতে ২০০২ সালে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সারাদিন ধরে বিভিন্ন কাঠে নকশা তুলে আসবাবপত্র তৈরি করার হাড়ভাঙা খাটুনির পরও পড়াশোনা চালিয়ে যাওয়ার একটি তীব্র আকাঙ্ক্ষা তার মনের ভেতর জমা ছিল। সেই অদম্য স্বপ্ন থেকেই আবার নতুন করে ভর্তি হয়ে বই হাতে তুলে নেন তিনি।

নাসিমুল হক বলেন, ‘আমার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে এবং নিজে শিক্ষিত হতে এই বয়সে আবার পড়ালেখা শুরু করেছিলাম। ইচ্ছা থাকলে যেকোনো বয়সে সফল হওয়া সম্ভব। ইচ্ছে আছে সামনেও পড়াশোনা চালিয়ে যাওয়ার।

নাসিমুলের এই অর্জনে গর্বিত স্থানীয় বাসিন্দারাও। তারা জানান, দিনভর কঠোর পরিশ্রমের পর এই বয়সে এমন ভালো ফলাফল সত্যি প্রশংসনীয়। তার এই সাফল্য এলাকার অন্যদেরও শিক্ষার প্রতি উৎসাহিত করবে।

এ বিষয়ে ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, ‘সংসার ও পেশার দায়িত্ব পালন করেও যে ৪৫ বছর বয়সে এত চমৎকার ফল করা সম্ভব, নাসিমুল হক তার অনন্য উদাহরণ। আমরা তার এই অর্জনে অত্যন্ত আনন্দিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল

আপডেট সময় ০৮:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬