ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত : ইসলামাবাদ

১২ অক্টোবর কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে জিরো পয়েন্ট সীমান্ত ক্রসিংয়ের বন্ধ গেটের কাছে সশস্ত্র তালেবান নিরাপত্তা কর্মীরা পাহারা দিচ্ছেন। এক্সহবি : এএফপি
পাকিস্তান ও আফগানিস্তান বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সম্প্রতি সীমান্তে নতুন করে সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আফগান তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান সরকার এবং তালেবান প্রশাসন আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।’
কাবুলের তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র জানায়, সীমান্ত সংঘর্ষের নতুন দফায় কয়েক ডজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর বুধবার পাকিস্তান কাবুলে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে।

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় বুধবার অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের মধ্যে নাজুক শান্তি পরিস্থিতি আবারও ভেঙে পড়েছে। গত সপ্তাহে হওয়া সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত হওয়ার পরও উত্তেজনা না কমে বরং আরো বেড়েছে।
একসময় ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত : ইসলামাবাদ

আপডেট সময় ০৭:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫