ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

তিন গোয়েন্দার লেখক রকিব হাসান মারা গেছেন

জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা, লেখক ও অনুবাদক রকিব হাসান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৫ অক্টোবর বিকেলে ডায়ালাইসিস চলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মূর হোসেনের স্ত্রী।

রকিব হাসান ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল।

রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনীতে। পড়াশোনা শেষে লেখালেখির প্রতি ঝোঁক জন্মে। তার প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে।

স্বনামে প্রথম প্রকাশ অনুবাদগ্রন্থ ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’ দিয়ে। কিশোরদের জন্য বই লিখে, অনুবাদ করে তিনি খ্যাতি অর্জন করেন।

থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার আগে তিনি অন্যান্য কাজেও যুক্ত ছিলেন। রহস্যপত্রিকার সহকারী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই লেখক। তিনি কেবল তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া ৩০টি বই অনুবাদ করেছেন।

আজ বাদ এশা রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে রকিব হাসানের মরদেহ দাফন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

তিন গোয়েন্দার লেখক রকিব হাসান মারা গেছেন

আপডেট সময় ০৭:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫