ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

ওরা আমার চুল গায়েব করে দিয়েছে’, টাইমের প্রচ্ছদ দেখে ক্ষুব্ধ ট্রাম্প

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের ছবি দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে ‘এযাবৎকালের সবচেয়ে বাজে প্রচ্ছদ’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন, ম্যাগাজিনটি তার চুলই উধাও করে দিয়েছে।

মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘টাইম ম্যাগাজিন আমার সম্পর্কে মোটামুটি ভালো প্রতিবেদন লিখেছে, কিন্তু প্রচ্ছদের ছবিটা সর্বকালের সবচেয়ে বাজে।

তারা আমার চুলই গায়েব করে দিয়েছে! আর মাথার ওপর এমন কিছু বসিয়েছে, যা দেখে মনে হচ্ছে কোনো ভাসমান মুকুট। কিন্তু সেটা খুব ছোট, আর দেখতে ভীষণ অদ্ভুত!’
ট্রাম্প আরো লিখেছেন, ‘নিচের অ্যাঙ্গেল থেকে তোলা ছবি আমার কখনোই পছন্দ ছিল না, কিন্তু এই ছবিটা অনেক বেশি খারাপ। এটা নিয়ে চুপ করে থাকা যায় না। টাইম ম্যাগাজিন আসলে করছে কী? কেন করছে?’

গত ফেব্রুয়ারিতে প্রকাশিত এক সংখ্যায় টাইম ম্যাগাজিন হোয়াইট হাউসের ওভাল অফিসে বসা ধনকুবের ইলন মাস্কের ছবি ছেপেছিল। তখন ট্রাম্প মন্তব্য করেছিলেন, ‘টাইম ম্যাগাজিন এখনো টিকে আছে? আমি তো ভেবেছিলাম অনেক আগেই বন্ধ হয়ে গেছে!’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, টাইম ম্যাগাজিনের নতুন সংখ্যার শিরোনাম ‘হিজ ট্রায়াম্ফ’ বা ‘তার বিজয়’। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ট্রাম্পকে কৃতিত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিকেই ম্যাগাজিনটি ‘ট্রাম্পের কূটনৈতিক সাফল্য’ হিসেবে তুলে ধরেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

ওরা আমার চুল গায়েব করে দিয়েছে’, টাইমের প্রচ্ছদ দেখে ক্ষুব্ধ ট্রাম্প

আপডেট সময় ১২:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫