ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের নতুন আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন

২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দফা দাবি আদায়ে টানা তিনদিন আন্দোলনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। তারপরও দাবি পূরণে কোনো আশ্বাস মেলেনি। বাধ্য হয়ে এবার শিক্ষকরা নতুন করে আলটিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না করা হলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

পূর্বঘোষণা অনুযায়ী—মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শিক্ষকরা শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই সড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। সেখানেই সড়কে অবস্থান নেন শিক্ষকরা। এ অবস্থান কর্মসূচি থেকে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্যকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আজ আমরা এখানে (হাইকোর্টের সামনে) অবস্থান করবো, আগামীকাল ১১টার মধ্যে যদি আমাদের দাবি না মানেন, আমরা শাহবাগ অবস্থান নেবো। তারপরও যদি দাবি না মানা হয়, আমরা যমুনায় যাবো। এরপরও দাবি পূরণ না হলে আমরা আমরণ অনশনে বসবো।’

তিনি বলেন, ‘আমাদের আর পিছু হটার সুযোগ নেই। কারণ, আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারকে আমাদের দাবি মানতেই হবে এবং এটি আর এখন বাস্তবায়ন না করার সুযোগ নেই। যতক্ষণ দাবি না মানবেন, ততক্ষণ আমরা সচিবালয় ঘেরাও করে রাখবো।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের নতুন আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন

আপডেট সময় ০৬:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫