ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী “বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন নদীবন্দর শাখার সাবেক কর্মকর্তা আরিফ উদ্দিনের এমপির স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার চেষ্টা অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ রয়েছে : খুলনার ডিসি

  • খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ রয়েছে। দুর্যোগ আসলে মানুষের ভোগান্তির সীমা থাকে না।

সোমবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খুলনা জেলা প্রশাসক আরও বলেন, বাংলাদেশ ভৌগোলিক কারণেই দুর্যোগপ্রবণ অঞ্চল। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের কাজ করতে হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি যত বেশি নেওয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব। এজন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, জেজেএস এর আব্দুল বাকী প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম।

এর আগে দিবসটি উপলক্ষ্যে নগরীর শহিদ পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া অগ্নিকাণ্ড ও ভূমিকম্পকালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে কালেক্টরেট চত্বরে মহড়া অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ রয়েছে : খুলনার ডিসি

আপডেট সময় ১০:৫৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫