ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

অজান্তে কোনও ভুল করছেন না তো?

যৌনাঙ্গের স্বাস্থ্য নিয়ে কথা বলাটা এখনও বেশিরভাগ মানুষের কাছে স্বাভাবিক না। কিন্তু এই চক্ষুলজ্জা বা অস্বস্তির কারণে শারীরবৃত্তীয় কোনো কাজ বন্ধ থাকে না। 

সমস্যা যে প্রত্যেকেরই হবে তা নয়, কিন্তু সমস্যা হলে অনেকেই বুঝে উঠতে পারেন না, ঠিক কী করা উচিত। প্রাথমিকভাবে এই ছোট সমস্যাগুলোকে অবহেলা করলে পরবর্তীকালে সেখান থেকেই বড় ধরনের কোনও সংক্রমণ হতে পারে। এমনকি, সন্তানধারণে সমস্যা হওয়াও অস্বাভাবিক নয়। জটিল এই রোগগুলোর সূত্রপাত সচেতনতার অভাব থেকেই।

ঋতুস্রাবের সময় স্যানিটারি প্যাড ব্যবহার করেন অনেকেই। কিন্তু বাড়ির বাইরে প্যাড পাল্টানোর সমস্যা থাকলে একটি প্যাড অনেকক্ষণ পরে থাকতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস যৌন স্বাস্থ্যের ক্ষতি করে। তাই ৪ থেকে ৬ ঘণ্টা পরপর প্যাড পালটে ফেলার অভ্যাস করুন।

•সুগন্ধিযুক্ত সাবান নয়

যৌনাঙ্গ পরিষ্কার করতে অনেকেই সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করেন। চিকিৎসকদের মতে দেহের বিশেষ এই অংশের জন্য আলাদা তরল সাবান থাকলেও, তা ব্যবহার করার প্রয়োজন নেই। দেহের এই বিশেষ অঞ্চলটি অতিরিক্ত স্পর্শকাতর, তাই সাধারণ পানি দিয়ে পরিষ্কার করাই ভালো।

শারীরিকভাবে মিলিত হওয়ার পর যত শিগগিরই সম্ভব পানি দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার করে নিন।

• সুতির অন্তর্বাস 
ঘাম কম হয়, হাওয়া চলাচল করে এমন অন্তর্বাস পরুন। বাজারে অনেক ধরনের অন্তর্বাস পাওয়া যায়। কিন্তু চর্মরোগ চিকিৎসকরা সব সময়ে সুতির জিনিসের উপরই জোর দেন।

বিশেষ দ্রষ্টব্য : এ লেখাতে কিছু বিষয়ে কেবল প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে, এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিন।

Tag :

One thought on “অজান্তে কোনও ভুল করছেন না তো?

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায়

অজান্তে কোনও ভুল করছেন না তো?

আপডেট সময় ১২:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২