ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘চলো নিরালায়’ খ্যাত আনিসার বছরের শেষ গান

চলতি বছরটা দুর্দান্ত কেটেছে ‘সেরাকণ্ঠ’ খ্যাত গায়িকা আতিয়া আনিসার। বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’-এর জনপ্রিয় গান ‘চলো নিরালায়’-এ অয়ন চাকলাদারের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এরপর আরও কয়েকটি বড় প্রজেক্টে কাজ করেছেন কুমিল্লার এই কন্যা।

এবার প্রকাশ্যে এলো আনিসার নতুন গান। যার শিরোনাম ‘এই শহরের পথে পথ’। সাইফুল ইসলাম মাননু পরিচালিত ‘পায়ের ছাপ’ সিনেমায় থাকছে গানটি। এর কথা লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

গানটি নিয়ে আনিসা বলেন, ‘সিনেমার গান গাওয়ার সময় আমি চেষ্টা করে গায়কীর মাধ্যমে গল্পটাকে তুলে ধরতে। এবারও তাই করেছি। গানটির কথা-সুরও চমৎকার। ফলে গাইতে গিয়ে আরও বেশি উপভোগ করেছি। গানটি শ্রোতারা গ্রহণ করবেন বলেই আমার বিশ্বাস।’ তিনি আরও জানান, চলতি বছরই এটিই তার সবশেষ প্রকাশিত গান।

উল্লেখ্য, এক নারীর শেকল ভাঙার সংগ্রাম ও সফলতার গল্পে নির্মিত হয়েছে ‘পায়ের ছাপ’। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মিজান মুক্তা, যিনি এর আগে দক্ষিণ ভারতের তেলেগু ইন্ডাস্ট্রিতে ‘সাকালাকালা ভাল্লাভুডু’ সিনেমায় অভিনয় করেছেন। তবে বাংলাদেশে এটাই তার প্রথম সিনেমা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

‘চলো নিরালায়’ খ্যাত আনিসার বছরের শেষ গান

আপডেট সময় ১২:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২