ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান ভেড়ামারা সরকারি কলেজে নবীনদের বরণ, রোভার স্কাউটদের সরঞ্জাম বিতরণ রাঙ্গামাটি গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম ও কথিত স্ত্রী লিজার ৪০ কোটি টাকার সম্পদ অনুসন্ধানে দুদক

বড়দিনের রেসিপি : গুড় ও চকলেট দিয়ে ফিউশন বরফি

কয়েকদিন পরেই বড়দিন। মিষ্টিমুখ না হলে চলে? যদিও ক্রিসমাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কেক। উৎসব যেমনই হোক, চকলেটের জনপ্রিয় কখনই কমে না। তবে বড়দিনে শুধু চকলেট খাবেন? চকলেট দিয়ে তৈরি করে নিতে পারেন বরফি।

যা লাগবে: ৫০০ গ্রাম ক্ষীর, ৩০০ গ্রাম নলেন গুড়, ১ চা চামচ এলাচ গুঁড়ো, ২ টেবিল চামচ কোকো পাউডার, ৪-৫ ফোঁটা ভ্যানিলা এসেন্স আর ২৫০ গ্রাম কনডেন্সড মিল্ক।

তৈরির পদ্ধতি: প্রথমে নলেন গুড়টা গলিয়ে পাতলা করে নিন। এবার একটি নন-স্টিকের পেন চুলায় বসান। এতে ক্ষীর দিয়ে আঁচে বসিয়ে রাখুন। কম আঁচে রাখবেন। ক্ষীর একটু গলতে শুরু করলে ক্রমাগত নাড়তে থাকুন। ক্ষীর অর্ধেক গলে গেলে এতে কনডেন্সড মিল্ক, নলেন গুড়, ছোট এলাচের গুঁড়ো ও ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন।

মিশ্রণটা একটা ঘি মাখানো থালায় ঢেলে দিন। ঘি মাখানোর পাশাপাশি থালায় অল্প কোকো পাউডার ছড়িয়ে দিতে পারেন। মিশ্রণটি থালায় ঢালার পর উপর দিয়ে কোকো পাউডার ও পেস্তা কুচি ছড়িয়ে দিন।

এবার এই মিশ্রণ ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে ছোট ছোট টুকরোতে কেটে নিন। পরিবেশন করুন চকোলেট বরফি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী

বড়দিনের রেসিপি : গুড় ও চকলেট দিয়ে ফিউশন বরফি

আপডেট সময় ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২