ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

অভিনয় ছাড়লে যে পেশায় জড়াবেন শাহরুখ

একটানা ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের বাদশা শাহরুখ খান। সম্প্রতি তার অভিনীত ‘পাঠান’ ছবির একটি গান মুক্তি পেয়েছে, আর তাতেই হইচই পড়ে গেছে তার ভক্তদের মধ্যে। তবে এ ছবিকে কেন্দ্র করে হচ্ছে হাজার বিতর্ক। ‘পাঠান’ নিষিদ্ধ করার পক্ষে আওয়াজ তুলেছেন হিন্দুত্ববাদী নেতাদের একাংশ। যখন তার ছবিকে কেন্দ্র করে এ অগ্নিগর্ভ পরিস্থিতি, ঠিক তখনই কাতারে নিজের বিকল্প পেশার কথা জানালেন তিনি।

সম্প্রতি কাতারে বিশ্বকাপের মঞ্চে দেখা গেছে শাহরুখকে। তার আসন্ন ছবি ‘পাঠান’-এর প্রচারে সেখানে গিয়েছিলেন তিনি। এমনকি ক্রিকেটার রবিন উথাপ্পাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয় ছাড়লে তার বিকল্প পেশা কী হতে পারে, সে কথা জানান তিনি। শাহরুখ বলেন, ‘‘অভিনয় না করলে বেশ কিছু ব্যবসার পরিকল্পনা রয়েছে। যেমন ‘পাঠান ক্যাটারিং’, ‘বাজিগর বেকারি’ অথবা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে মিষ্টির দোকান’।’’ যদিও সব কথাই বলেছেন নিছক মজার ছলে।

সম্প্রতি ভারতের ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ। সেখানে তার বক্তব্যে সিনেমার ওপর সামাজিকমাধ্যমের কুপ্রভাবের প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি ‘পাঠান’ ছবিটি নিষিদ্ধ করার পক্ষে যারা বাকবিতণ্ডায় জড়াচ্ছেন, তাদের উদ্দেশে শাহরুখ বললেন, ‘‘সামাজিকমাধ্যম থাকায় এখন অনেকেরই চিন্তাভাবনার পরিসরটা ছোট হয়ে আসছে। তবে আমার বিশ্বাস, সিনেমা এর থেকে অনেক বড় এবং সব কিছুর ঊর্ধ্বে। যা নিজের মতো টিকে থাকবে।’’ শুধু তাই নয় ‘পাঠান’ যে আসলে দেশপ্রেমের ছবি, সে কথাও জানান এসআরকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

অভিনয় ছাড়লে যে পেশায় জড়াবেন শাহরুখ

আপডেট সময় ১১:৩১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২