ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রোশান-ভাবনা’র ‘এক্সকিউজ মি’

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন রোশান-ভাবনা। নাট্যপরিচালক রায়হান খানের পরিচালনায় ছবিটির নাম ‘এক্সকিউজ মি’। ২১ ডিসেম্বর ঢাকায় ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। নতুন বছরের শুরুতে ছবিটি দৃশ্য ধারণে যাবে বলে নির্মাতা সূত্রে পরিকল্পনা রয়েছে।

নিজের প্রথম সিনেমায় রোশান ও ভাবনাকে নেওয়ার ব্যাপারে নির্মাতা রায়হান খান বলেন, “ভাবনার সঙ্গে একাধিক নাটকে কাজ করা হয়েছে। সে আগেই পরীক্ষিত। তাছাড়া আমার এই ছবির চরিত্রটি একজন আহ্লাদী মেয়ের, যা ভাবনার সঙ্গে মানানসই। অন্যদিকে ‘অপারেশন সুন্দরবন’ ছবিতে রোশানের অভিনয় দেখে খুব ভালো লেগেছে। ভাবনার সঙ্গেও মানাবে তাকে।”

সিনেমা ও পরিচালক নিয়ে ভাবনার ভাষ্য, ‘রায়হান খান ভালো পরিচালক, ভালো চিত্রগ্রাহকও, তাই সিনেমা পরিচালনায় তার বাড়তি সুবিধা হবে। সেই বিশ্বাস থেকে তার পরিচালিত প্রথম সিনেমায় আমার কাজ হতে যাচ্ছে।’

প্রসঙ্গত, এর আগে ‘মৃধা বনাম মৃধা’ ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন রায়হান খান। ছবিটি প্রেক্ষাগৃহে সাড়া ফেলতে না পারলেও সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়ায়। নিজের নতুন সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

রোশান-ভাবনা’র ‘এক্সকিউজ মি’

আপডেট সময় ১১:২৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২