ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন হতে হবে জয়নাল আবেদীন

সংবাদদাতা :বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সেক্রেটারি ও সিলেট ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেছেন – জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা সহ দৃশ্যমান সংস্কার বাস্তবায়নের দাবী জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। বাংলাদেশের জনসাধারণের মতামত নিয়ে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করতে চায় জামায়াত, দেশে ইসলামী আইন প্রণয়ন সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে একটি সম্মৃদ্ধ দেশ গঠনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহব্বান জানান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবীতে কর্মসূচির অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান আহমেদ ও সহকারী সেক্রেটারি হাফিজ মিছবাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাশুক আহমেদ,জেলা পেশাজীবি বিভাগের সহ সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ডাক্তার আব্দুন নূর, নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ,জেলা জামায়াতের সাবেক নেতা সাংবাদিক আনোয়ার হোসাইন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সেক্রেটারি নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মালেক আহমদ, সেক্রেটারী ইমরান আহমদ সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নেছার আহমদ, পেশাজীবি বিভাগের সভাপতি মাষ্টার মনজুর আহমদ, যুব বিভাগের সভাপতি তৈয়িব আহমদ সেক্রেটারি সাদিকুর রহমান, ব্যাবসায়ী ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল, সহ সভাপতি আমির উদ্দিন, মহানগর জামায়াত নেতা আহমদ আল মাসুদ, গোয়াইনঘাট উপজেলা শিবিরের সভাপতি তারেক আহমদ, গোয়াইনঘাট কলেজ সভাপতি মুজাহিদুল ইসলাম আজম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ সাবেক ছাত্র নেতা কাওছার আহমদ রাহাত, রিয়াজুল ইসলাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন হতে হবে জয়নাল আবেদীন

আপডেট সময় ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫