ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজার’স কনফারেন্সে ১০ কোটি টাকার বীমা দাবী পরিশোধ

  • নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় ০৪:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

হাই পারফর্মার ম্যানেজার’স কনফারেন্সে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের মাঝে ১০ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ২০ সেপ্টেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত কনফারেন্সে এ দাবী পরিশোধ করা হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন। কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি মোঃ আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী ও বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন ও এসভিপি মফিজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সাঈদ আহমেদ বলেন দাবী পরিশোধে ন্যাশনাল লাইফের সুনাম রয়েছে। বীমা জীবনের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে। তাই প্রত্যেক মানুষের ও সম্পদের বীমা থাকা প্রয়োজন। বিশ্বের অধিকাংশ দেশে শতভাগ মানুষ বীমার আওতায় রয়েছে। বীমা শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিআইএ বীমা অ্যাওয়ার্ড প্রবর্তনের ঘোষণা দেন।
সভাপতির বক্তব্যে ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন বলেন বাংলাদেশে জীবন বীমার অফার সম্ভাবনা রয়েছে। যথা সময়ে দাবী পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের মধ্য দিয়ে বীমাকে এগিয়ে নিতে হবে। আমরা চাই সব কোম্পানী যথা সময়ে দাবী পরিশোধ করুক। আমরা আমাদের অর্জনের ধারাবাহিকতা বজায় রাখবো এবং কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজার’স কনফারেন্সে ১০ কোটি টাকার বীমা দাবী পরিশোধ

আপডেট সময় ০৪:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫