ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

‎শরীয়তপুরে সখিপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

‎শরীয়তপুরের সখিপুর থানায় ওপেন হাউস ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সৌম্য শেখর পাল। সভাপতিত্ব করেন সখিপুর থানার  ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: ওবায়দুল হক।
‎
‎ওপেন হাউস ডে-তে  এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। সভায় জনগণের অভিযোগ শোনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পুলিশ-জনগণ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
‎
‎প্রধান অতিথি সৌম্য শেখর পাল বলেন, “পুলিশ সব সময় জনগণের পাশে আছে। ওপেন হাউস ডে’র মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন। এতে করে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।”
‎
‎সভাপতির বক্তব্যে ওসি মো: ওবায়দুল হক বলেন, “সখিপুর থানায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনই আমাদের মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগ অপরিহার্য।”
‎
‎অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নারী প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

‎শরীয়তপুরে সখিপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫