সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

জরুরি বৈঠকে বিসিবির নির্বাচন নিয়ে কী কথা হলো

বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে অবস্থান করছে। সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে টাইগাররা। এমন ম্যাচের দিনে দুপুরে মিরপুরেও গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছিল বিসিবির বোর্ড পরিচালকরা। শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দুটা থেকে শুরু হয় বোর্ড কর্তাদের মিটিং। যেখানে প্রধান আলোচ্য বিষয় ছিল আসন্ন বিসিবির নির্বাচন নিয়ে।

মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘অক্টোবর মাসে বিসিবির যে নির্বাচনটি হবে, সেটার ব্যাপারে ধাপে ধাপে কিছু প্রক্রিয়া চলছে। আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন, তিনজন নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়েছে। তারা দায়িত্বও বুঝে নিয়েছেন। আমাদের কিছু পরিষ্কার ধারণার প্রয়োজন ছিল, সেটি নিয়েই আলোচনা হয়েছে। আমরা আলোচনা করেছি-প্রক্রিয়াটা কেমন হবে, কখন কিভাবে চিঠি যাবে-এসব বিষয় নিয়ে।’

গেল সপ্তাহে জানা গিয়েছিল আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের ইলেকশন কমিশন গঠন করেছে বিসিবি। বোর্ডের সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গকে দায়িত্ব প্রদান করা করেছে-

১। অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট – প্রধান নির্বাচন কমিশনার
২। মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ এবং প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) – নির্বাচন কমিশনার
৩। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) – নির্বাচন কমিশনার।

গেল ১ সেপ্টেম্বর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সে হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী ঠিক চার বছরের মাথায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বোর্ডের গঠনতন্ত্র ও বিধিমালা মোতাবেক তিন সদস্যের এই নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

জরুরি বৈঠকে বিসিবির নির্বাচন নিয়ে কী কথা হলো

আপডেট সময় ০৯:০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫