সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

২০ ওভারে ৩০৪ রান! ইংল্যান্ডের এক ইনিংসে তছনছ রেকর্ড বই

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৬৫ বার পড়া হয়েছে

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে যেন নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখেছে ইংল্যান্ড। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে অবিশ্বাস্যভাবে ২ উইকেটে ৩০৪ রান তুলেছে ইংলিশরা। এতে তছনছ হয়ে গেছে টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড বই।

এক নজরে দেখা যাক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কী কী রেকর্ড গড়লো ইংলিশরা।
৩০৪
ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ এবং টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে গাম্বিয়ার বিপক্ষে ২০২৪ সালে ৪ উইকেটে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। যা বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের স্কোর হিসেবে বহাল আছে। আর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ নেপালের, ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান।

১৪১
এই ম্যাচে ৬০ বলে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন ফিল সল্ট, যা ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সল্টের করা ১১৯ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। অর্থাৎ নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন সল্ট।

সল্টের করা ১৪১ রানের ইনিংসটি টি-টোয়েন্টি ইতিহাসের ৭তম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে এত বড় ব্যক্তিগত ইনিংস খেলতে পারেননি কেউ।

২২৮
প্রোটিয়াদের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটাররা শুধু বাউন্ডারি থেকেই তুলেছেন ২২৮ রান, যা ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর আগে গাম্বিয়ার বিপক্ষে ২৮২ রান তুলেছিল জিম্বাবুয়ে, যা এই রেকর্ড বইয়ের শীর্ষে রয়েছে।

৪৮
ইংল্যান্ডের ব্যাটাররা মোট ৩০ চার ও ১৮ ছক্কা হাঁকান। অর্থাৎ এই ম্যাচে বাউন্ডারি হয় ৪৮টি, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর রেকর্ডটি শুধু জিম্বাবুয়ের। তারা এক ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছিল ৫৭টি (৩০ চার ও ২৭ ছক্কা)।

১৪৬
দক্ষিণ আফ্রিকাকে ১৪৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। যা টি-টোয়েন্টিতে ইংলিশদের সবচেয়ে বড় জয়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে বড় হার।

দক্ষিণ আফ্রিকার তিন বোলার ষাটোর্ধ্ব রান খরচ করেছেন- কাগিসো রাবাদা (৭০), মার্কো জানসেন (৬০), লিজাড উইলিয়ামস (৬২)। পুরুষদের টি-টোয়েন্টিতে এক ইনিংসে তিন বোলারের ৬০+ রান দেওয়ার প্রথম নজির।

৭০
রাবাদা ৪ ওভারে খরচ করেন ৭০ রান। যা দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান খরচের রেকর্ড। এর আগে কাইল অ্যাবট ৬৮ রান দিয়েছিলেন ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

১০০
ফিল সল্ট ও জস বাটলারের ঝড়ে রান পাওয়ারপ্লেতেই ১০০ রান তোলে ইংল্যান্ড। ইতিহাসে প্রথমবার পাওয়ারপ্লেতে তিন অঙ্কের পৌঁছালো ইংলিশরা। এটি ইতিহাসে সপ্তম ঘটনা।

৩৯
সল্ট ৩৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা ইংল্যান্ডের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। আগের রেকর্ড ছিল লিয়াম লিভিংস্টোনের (৪২ বলে পাকিস্তানের বিপক্ষে, ২০২১ সালে)।

৪৬২
ম্যানচেস্টারে দুই ইনিংস মিলিয়ে রান উঠেছে ৪৬২, যা ইংল্যান্ডের মাটিতে পুরুষ টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ এবং ইতিহাসের অষ্টম সর্বোচ্চ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

২০ ওভারে ৩০৪ রান! ইংল্যান্ডের এক ইনিংসে তছনছ রেকর্ড বই

আপডেট সময় ০১:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫