সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করলে দর্শকরা আমার পেছনে লেগে যাবে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

বছর কয়েক আগেও এসিসির আসরে খেলতে পারাটাই ছিল আফগানিস্তানের জন্য বড় পাওয়া। মোহাম্মদ নবি-রশিদ খানদের হাত ধরে সেই চিত্র বদলে দিয়েছে আফগানরা। অল্প সময়েই পরিবর্তন এসেছে দেশটির ক্রিকেট কাঠামোতে। উঠে এসেছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। আফগানদের এমন উন্নতি দেখে বাংলাদেশকে শেখতে বললেন মুরালি কার্তিক।

আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তবে তাদের মাঠের পারফরম্যান্সে খুব একটা উন্নতি হয়নি। তবে বাংলাদেশের দর্শকদের আবেগ ও খেলার প্রতি ভালোবাসা অনেক বলে মন্তব্য করেছেন কার্তিক।

তিনি বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ কখন খেলা শুরু করেছিল? দেখুন আফগানিস্তান কতটা এগিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আবেগ এবং উন্মাদনার কোনো অভাব নেই, কিন্তু তারা কি সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সে রূপান্তর করতে পারছে? সেটা কিন্তু হয়নি।’

ক্রিকবাজের অনুষ্ঠানে হার্শা ভোগলের সঙ্গে আলোচনায় মুরালি আরো বলেন, ‘আমি বা আপনি যদি বাংলাদেশের কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে কিছু বলি, তারা আমাদের পেছনে লেগে যাবে। তাদের নিয়ে মানুষ খুব আবেগপ্রবণ।’

‘আফগানিস্তান সীমিত সম্পদ, তাদের ইতিহাস এবং পেছনের সব গল্প নিয়েও কী অর্জন করতে পেরেছে। আমি মনে করি বাংলাদেশ আফগানিস্তানের কাছ থেকে শিক্ষা নিতে পারে। দিন শেষে এত ভালো মানের খেলোয়াড় থাকা সত্ত্বেও, এই ধরনের পর্যায়ে সম্মিলিত পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করলে দর্শকরা আমার পেছনে লেগে যাবে

আপডেট সময় ১২:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫