ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ব্যাটিং-বোলিংয়ের চেয়ে ফিল্ডিংকে বেশি গুরুত্ব দিচ্ছেন বুলবুল

গত কয়েক বছরে এসিসি কিংবা আইসিসির সবগুলো ইভেন্টেই বেশ সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে বারাবরই ব্যর্থ হয়েছে, প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেনি টাইগাররা। আরও একবার বড় লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল এখন আরব আমিরাতে।

আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার আগে আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির রান স্কোরিং কর্মশালায় উপস্থিত হয়ে তিনি এশিয়া কাপ নিয়ে কথা বলেন।

এশিয়া কাপে ভালো করতে বাংলাদেশের কী দরকার? এমন প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, ‘এই ফরম্যাটের খেলায় ব্যাটিং-বোলিং সব দলই প্রায় একই রকম করে। কিন্তু পার্থক্য গড়ে দেবে রানিং বিটুইন দ্য উইকেট এবং ফিল্ডিং। যদি আমরা রানিং বিটুইন দ্য উইকেটে ১৫ রান বেশি করতে পারি বা ফিল্ডিংয়ে ১০ রান বেশি করতে পারি, তাহলে এই ২৫ রানই ম্যাচের ফল নির্ধারণ করবে।’

বাংলাদেশের তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে বুলবুল বলেন, ‘ওদের ভেন্যুই আরব আমিরাত। কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজাহ। তাই হোম অ্যাডভান্টেজ পেতে পারে। তবু আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আমি নিশ্চিত তারা তাদের সর্বস্ব দিলে ভালো করতে পারবে, ইনশাআল্লাহ্‌।’ ‘আমি আশা করছি, আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। যদিও এই ফরম্যাটে ভবিষ্যদ্বাণী করা কঠিন, তবে আমি এই দলের ওপর খুব আত্মবিশ্বাসী।’-যোগ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ব্যাটিং-বোলিংয়ের চেয়ে ফিল্ডিংকে বেশি গুরুত্ব দিচ্ছেন বুলবুল

আপডেট সময় ০৬:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫