ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ

নেপালে ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা

দুর্নীতি ও দুর্ব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল নেপালে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে ১৯ জন নিহত হওয়ার পর দেশটির মানুষ যেন ক্ষোভে ফেটে পড়েছে।

তারই ধারাবাহিকতায় বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর সানেপায় শাসকদল নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার আগুন ধরিয়ে দিয়েছে জেন জি বিক্ষোভকারীরা। সোমবার নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে ১৯ তরুণ বিক্ষোভকারীর মৃত্যুর পর এই সহিংসতা শুরু হয়।

মূলত দুর্নীতি ও দুর্ব্যবস্থাপনার বিরুদ্ধে শান্তিপূর্ণ সড়ক আন্দোলন ধীরে ধীরে আরও তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাড়ি ও প্রধান দলগুলোর কার্যালয়কে লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগ শুরু করে।

এছাড়া কাঠমান্ডু উপত্যকা ও আশপাশের বেশ কয়েকটি জেলায় পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। সহিংসতা ঠেকাতে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী

নেপালে ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো জনতা

আপডেট সময় ০১:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫