ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম রাতের আঁধারে ১১ লাখ টাকার ডাকাতি, ৮ দিনেই আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩ ন্যাড়া মাথায় মন্দিরে হাজির বলিউড অভিনেত্রী নয়নতারা পবিপ্রবিতে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে লেকের মাছ বিতরণ কেল্লা বাবার মাজারের দানবাক্স খুলে মিলল ১ কোটি ৩ লাখ টাকা কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিম এর যোগদান বেগমগঞ্জের বাংলাবাজারে নতুন থানা স্থাপনের দাবি কালুখালীতে ৩৭ খামারির মাঝে ১১১টি ভেড়া বিতরণ করল প্রাণিসম্পদ দপ্তর 

গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী

পরিবর্তনশীল প্রযুক্তির এ যুগে গণআকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘মুনসুন রিভল্যুশন অডিটোরিয়াম’ এ আয়োজিত ‘গণমাধ্যম, গণআকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্মার্ট ডিভাইসের বিকাশ সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। গত হাজার বছরে সমাজে যে পরিবর্তন এসেছে, ডিজিটাল রূপান্তরের ঘনত্বের কারণে গত ২০-২৫ বছরে তার চেয়েও বেশি পরিবর্তন ঘটেছে। আগে কেবল সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত মাধ্যমের প্রচারণাকে গণকণ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এখন ডিজিটাল প্রযুক্তির কল্যাণ সমাজে জনগণের স্বতঃস্ফূর্ত স্বর ও গণআকাঙ্ক্ষা সরাসরি প্রতিফলিত হচ্ছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান, বিটিভি বা রেডিও’র মূল কাঠামো গড়ে উঠেছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের পূর্বে। পরিবর্তিত ও রূপান্তরিত এই নতুন প্রেক্ষাপটে দর্শক ও শ্রোতাদের নতুন চাহিদা, ক্লাউড প্রযুক্তি ও নতুন চ্যালেঞ্জগুলো কী-তা গভীরভাবে অনুধাবন করতে হবে। জনগণের এই গণআকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, লাকসই প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ ঘটানো জরুরি।

সেমিনারে উপস্থাপিত বিজ্ঞ আলোচনা ও সুনির্দিষ্ট সুচিন্তিত প্রস্তাবনাগুলো সরকারের নীতি নির্ধারণী রোডম্যাপ তৈরি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান (অতিরিক্ত সচিব, গ্রেড-১)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।
সেমিনারে গণমাধ্যম গবেষক, শিক্ষক, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬