সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলেছে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও আফগানিস্তান। যেখানে রাউন্ড রবিন লিগ শেষে পাকিস্তান ও আফগানিস্তান ফাইনালে উঠেছিল। গতকাল (৭ সেপ্টেম্বর) রাতে হওয়া জমজমাট ফাইনালে অল্প পুঁজি নিয়েও রোমাঞ্চকর জয় পেয়েছে পাকিস্তান। মাত্র ১৪১ রানের পুঁজি নিয়েও আফগানদের ১৫.৫ ওভারে ৬৬ রানে অলআউট করে ৭৫ রানে ফাইনাল জিতেছে তারা।
শারজায় পাকিস্তানের জয়ের নায়ক মোহাম্মদ নেওয়াজ। এই স্পিনিং অলরাউন্ডার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করার পর বল হাতে ৫ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করেন। বাঁহাতি এই স্পিনার হ্যাটট্রিক পেয়েছেন দুই ওভার মিলিয়ে। ষষ্ঠ ওভারের শেষ দুই বলে দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান তিনি।

এরপর অষ্টম ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক উইকেটটি পেয়েছেন নেওয়াজ। রিপ্লে দেখার পর টিভি আম্পায়ার আউট দিলে উল্লাসে মাতেন পাকিস্তানের ক্রিকেটাররা। একই ওভারের চতুর্থ বলে করিম জানাতকে এলবিডব্লু করে চতুর্থ উইকেট নেওয়া নেওয়াজ পঞ্চম উইকেট পেয়েছেন আফগান ইনিংসের ১৩তম ওভারে রশিদ খানকে ক্যাচ বানিয়ে।
ম্যাচে নেওয়াজের বোলিং ফিগার ছিল ৪ ওভারে ১৯ রানে ৫ উইকেট। ৭১ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার সেরা বোলিং ফিগার। এর আগে কখনোই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ উইকেটের বেশি নিতে পারেননি নেওয়াজ। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে পঞ্চম সেরা বোলিং করলেন এই অলরাউন্ডার।

আফগানদের ইনিংসে সর্বোচ্চ ১৭ রান করেছেন অধিনায়ক রশিদ খান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু ওপেনার সেদিকউল্লাহ আতাল (১৩)। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম। এর আগে পাকিস্তান ৮ উইকেটে ১৪১ রান করে। ২৬ বলে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। আফগান অধিনায়ক রশিদ খান ৩৮ রানে ৩ উইকেট নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

নেওয়াজের হ্যাটট্রিকসহ ফাইফারে ফাইনাল জিতল পাকিস্তান

আপডেট সময় ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫