সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

‘ব্যালন ডি’অর আমার কাজে আসে না’

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

ভিনিসিয়ুস জুনিয়রের নাম জোরেশোরে শোনা গেলেও গত মৌসুমে ব্যালন ডি’অর জেতেন রদ্রি। স্পেন ও ম্যানচেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার গত মৌসুমের বেশির ভাগ সময় অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের (এসিএল) ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন। চোটে পড়ার এক মাস পর বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার অর্জন করেন তিনি। তবে এটি তার হতাশা মেটাতে পারেনি।

২৯ বছর বয়সী রদ্রি বলেছেন, ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে দীর্ঘ সময় ইনজুরির কারণে ফুটবল থেকে দূরে থাকার হতাশা কাটানো যায়নি। তুরস্কে স্পেনের বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে রদ্রি বলেন, ‘ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফেরা ব্যালন ডি’অরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি তখন আমাকে কিছুটা স্বস্তি দিয়েছিল যখন আমি সত্যিই কঠিন সময়ের মধ্যে ছিলাম।’

রদ্রি এই মৌসুমে ক্লাবের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। এর মধ্যে একটি ম্যাচ শুরু থেকে খেললেও অপরটিতে বদলি হিসেবে নামেন। নিজের খেলা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এমন স্বীকৃতির জন্য আমি খুশি, কিন্তু এটি আমার কাজে আসে না। আমি এখনো আগের মতো খেলোয়াড় হতে চাই এবং ফুটবল আবার উপভোগ করতে চাই। এটিই আমার একমাত্র লক্ষ্য।’
ইনজুরি কাটিয়ে আপাতত নতুন শুরুর প্রত্যাশায় রদ্রি। তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্পেনের শুরুর একাদশে এই মিডফিল্ডারের নামার ভালো সম্ভাবনা রয়েছে। হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, ‘রদ্রি খেলার জন্য প্রস্তুত। তিনি এখানে আমাদের অনেক কিছু দিতে প্রস্তুত।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

‘ব্যালন ডি’অর আমার কাজে আসে না’

আপডেট সময় ০৯:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫