সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

এনসিএল দিয়েও ফিরতে পারছেন না বর্ষণ

২০২৩ সালে যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সেই দলের অন্যতম সদস্য ছিলেন রোহানাত দৌলা বর্ষণ। দারুণ পারফর্ম করে অল্প সময়েই সকলের নজর কাড়েন ডানহাতি এই পেসার। ২০২৪ সালের বিপিএলেও বর্ষণ দুটি ম্যাচ খেলেছিলেন। এরপরই তার তিক্ত সময় শুরু, পায়ের ইনজুরির কারণে লম্বা সময় ধরেই মাঠের বাইরে রয়েছেন।

বর্ষণ গত বছরের ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছিলেন। এরপর গেল ১৫ মাস ধরেই লড়ছেন ইনজুরির সঙ্গে। তবে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার আশা ছিল তরুণ এই পেসারের। শেষ পর্যন্ত সেটাও হলো না। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে পারে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

বর্তমানে ঢাকাতেই রয়েছেন বর্ষণ। অনুশীলন করছেন নিজের বোলিং নিয়ে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরো ৬ সপ্তাহ লাগবে পূর্ণ ফিট হতে। সেক্ষেত্রে টি-টোয়েন্টির এনসিএলেও খেলা হবে না বর্ষণের।

এখন পর্যন্ত লিস্ট ‘এ’তে ৬ এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বর্ষণ। যেখানে তার শিকার ৬ উইকেট। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশি এই পেসার ৪ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন। দেশীয় বোলারদের মধ্যে তার ওপরে ছিলেন কেবল শেখ পারভেজ জীবন। যদিও টুর্নামেন্টটিতে তিনি এক ম্যাচ (৫ ম্যাচে ১০ উইকেট) বেশি খেলেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

এনসিএল দিয়েও ফিরতে পারছেন না বর্ষণ

আপডেট সময় ০৮:৪২:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫