ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে সরে গেলেন ভিপি প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে হল সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক প্রার্থী।

রোববার (০৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সরে দাঁড়ানো প্রার্থীর নাম মাসুম বিল্লাল। তিনি ডাকসু হল সংসদে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভিপিপ্রার্থী ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মাসুম বিল্লাল। আমি আমার অবস্থান থেকে সরে দাঁড়িয়েছি। আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। আমি জানি কর্মীর চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।

মাসুম বলেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ রেখে আমি ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী মো. আসিকুর রহমান আশিককে সম্পূর্ণ সমর্থন জানিয়েছি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদের প্রার্থী ও বহিষ্কৃত এনসিপি নেতা মাহিন সরকারের পর জামালুদ্দীন মুহাম্মদ খালিদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) আরিয়ান তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে একই পদের প্রার্থী তার ডিপার্টমেন্ট বন্ধু আহাদ বিন ইসলাম শোয়েবকে নৈতিক সমর্থন জানিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আরিয়ান তার ফেসবুক পোস্ট লেখেন, আমার শরীরও ভালো নেই, পাঁচ দিন ধরে এক প্রকার বেডে পড়ে আছি, কোনো প্রচারণা সম্ভব হচ্ছে না, অনেক পিছিয়ে গেছি। শারীরিক ও মানসিক মনোবল নষ্ট হয়ে গেছে!

তিনি লিখেন, আমি আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি, ক্লাবের মাধ্যমে আমার একটা সুযোগ আছে কিছু দিয়ে যাওয়ার। শিক্ষার্থীদের পাশাপাশি আমার অরাজনৈতিক টার্মটাও এখানে বেশি রেলিভেন্ট ডাকসু থেকে। আর রাজনীতিতে চলমান ভাঙা-গড়ার দ্বন্দ্বে আমি একদম আর সামনে এগোতে চাচ্ছি না। ক্লাবের সবার আসলে আমার প্রতি একটা তীব্র আশা-আকাঙক্ষার জায়গা আছে, তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে সরে গেলেন ভিপি প্রার্থী

আপডেট সময় ০৬:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫