সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

নিজেকে বিশ্বের সেরা পাঁচ স্ট্রাইকারের একজন দাবি আর্জেন্টাইন তারকার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে পেছনে ফেলে আর্জেন্টিনা জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উপরে উঠে এসেছেন লাউতারো মার্টিনেজ। ভেনেজুয়েলার বিপক্ষে গোল করে তিনি গনজালো হিগুয়েনকেও ছাড়িয়ে গেলেন, জায়গা করে নিলেন পঞ্চম স্থানে। জাতীয় দলের দুর্দান্ত ফর্মের পাশাপাশি ইন্টার মিলানের হয়েও দারুণ সময় কাটাচ্ছেন ‘এল তোরো’। আর সেই আত্মবিশ্বাস নিয়েই এবার বুক ফুলিয়ে জানিয়ে দিলেন— তিনি বিশ্বের সেরা পাঁচ ফরোয়ার্ডের একজন।

ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে বাহিয়া ব্লাঙ্কার এই স্ট্রাইকার বলেন, ‘আমি শীর্ষ পাঁচের মধ্যে আছি। নাম বলতে চাই না, সবাই নিজেদের মতো করে শ্রেণিবিন্যাস করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে যা করেছি, তাতে নিশ্চিতভাবেই আমি বিশ্বের পাঁচ সেরা ফরোয়ার্ডের একজন।’

তবে সাফল্য সত্ত্বেও নিজেকে অবমূল্যায়িত মনে করেন লাউতারো। তিনি বলেন, ‘কখনও কখনও হ্যাঁ, মনে হয় আমাকে অবমূল্যায়ন করা হচ্ছে। হয়তো এটা ইমেজ বা মার্কেটিংয়ের কারণে। তবে আমি সতীর্থদের জন্য, জার্সির জন্য সবসময়ই শতভাগ দিই। আমার ক্যারিয়ার নিয়ে আমি খুশি। স্বীকৃতি পেতে চাই, তবে তার চেয়েও বড় স্বীকৃতি হবে যদি সবাই আমাকে ভদ্র ও ভালো মানুষ হিসেবে মনে রাখে।’

আসন্ন ব্যালন ডি’অর নিয়েও সরাসরি মত দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। গত বছর সপ্তম স্থানে শেষ করা তাকে হতাশ করেছিল, এ কথা গোপন করেননি। ‘কোন জায়গায় শেষ করব জানি না। তবে গত মৌসুমে আমি দারুণ খেলেছি, যদিও কোনো শিরোপা পাইনি। তাই এবার ভালো অবস্থানে থাকার আশা করি। গতবার আমি আরও উপরে শেষ করতে চেয়েছিলাম। কিন্তু বিচারকদের সিদ্ধান্তকে আমি সম্মান করি।’

২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন গোলমেশিন ক্লাব ও জাতীয় দলের হয়ে ইতোমধ্যেই নিজের উপস্থিতি জানান দিয়ে গেছেন। এখন প্রশ্ন একটাই— বিশ্বফুটবলের আসল মঞ্চে তিনি কবে সেই কাঙ্ক্ষিত স্বীকৃতি কি পাবেন?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

নিজেকে বিশ্বের সেরা পাঁচ স্ট্রাইকারের একজন দাবি আর্জেন্টাইন তারকার

আপডেট সময় ০১:২৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫