সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

সর্বকালের সেরা একাদশে যাদের রাখলেন আফ্রিদি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। খেলোয়াড়ি জীবনে প্রতিপক্ষের জন্য তিনি ছিলেন এক আতঙ্কের নাম। ম্যাচের পরিস্থিতি যাই হোক না কেনো, আক্রমণাত্মক ব্যাটিংই ছিল আফ্রিদির মূল অস্ত্র। একই সঙ্গে বল হাতে দলের প্রয়োজনে জ্বলে উঠতেন তিনি। ক্রিকেট ছেড়েছেন বহুদিন হলো, তবুও তার জনপ্রিয়তা কমেনি একটুকুও। পাকিস্তানের কিংবদন্তি এই ক্রিকেটার ‘গেম চেঞ্জার’ নামে আত্মজীবনী বই লেখেন। সেই বইয়ে পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন তিনি।

আফ্রিদির সর্বকালের সেরা একাদশে রয়েছে ইনজামাম-উল-হক, ইমরান খান, ওয়াসিম আকরাম, শোয়েব আখতারের মতো কিংবদন্তিরা। দলটির অধিনায়ক হিসেবে আফ্রিদি বেছে নিয়েছেন ইমরান খানকে। রাজনীতি বা ব্যক্তিগত ক্ষোভ সম্পূর্ণ দূরে রেখে এই একাদশ গঠন করা হয়েছে বলেও নিজের আত্মজীবনী বইয়ে উল্লেখ করেন আফ্রিদি।

ওপেনিং জুটি হিসেবে আফ্রিদি একাদশে রেখেছেন সাঈদ আনোয়ার ও আমির সোহেলকে। সাঈদ আনোয়ারকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ওপেনার হিসেবে আখ্যায়িত করেন আফ্রিদি। আর আমির সোহেলের সাহসীকতার প্রশংসা করেন সাবেক পাক তারকা। দলের মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করেন ইনজামামকে। চাপ সামাল দেওয়ার জন্য রেখেছেন ইউসুফকে।

সর্বকালের সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে আফ্রিদি সম্বোধন করেছেন ইমরান খানকে। নিজের পছন্দের একাদশে নিজেকেও রেখেছেন গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করে। ওয়াসিম আকরামকে সুইংয়ের সুলতান এবং ওয়াকার ইউনিসকে বুলেট হিসেবে সম্বোধন করেন আফ্রিদি। শোয়েব আখতার তার কাছে হিংস্র ও ক্ষিপ্র।

আফ্রিদির দৃষ্টিতে পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ- সাঈদ আনোয়ার, আমির সোহেল, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, জাভেদ মিয়াঁদাদ, ইমরান খান, শহীদ আফ্রিদি, রশিদ লতিফ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং শোয়েব আখতার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

সর্বকালের সেরা একাদশে যাদের রাখলেন আফ্রিদি

আপডেট সময় ০১:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫