সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
দেশ ছেড়েছে টাইগারদের প্রথম বহর

জাকের বললেন ‘এবার প্রস্তুতি ভালো হয়েছে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

আগের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, এশিয়া কাপ খেলতে রোববার দুই ভাগে দেশ ছাড়বে জাতীয় দল। সেই কথামত প্রথম বহর ঢাকা ছেড়েছে আজ সকাল ১০টা ১৫ মিনিটে।

এই বহরে ছিলেন অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী, শামীম পাটোয়ারীসহ দলের ১৩ জন সদস্য। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে দলের প্রতিনিধি হিসেবে কথা বলেছেন হার্ডহিটার ব্যাটার জাকের আলী। তার দাবি, এবার প্রস্তুতি বেশ ভালো হয়েছে।

জাকের বলেন, ‘ড্রেসিংরুমের অবস্থা সবসময়ই ভালো ছিল। সবমিলিয়ে আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ। আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি।’

বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা। আর বড় টুর্নামেন্টে খেলতে গেলে বরাবরই গুরুত্বপূর্ণ সময়ে ভেঙে পড়ে টাইগাররা। যা নিয়ে নিন্দুকেরা নানা কথা বলেন। এবার কি তার জবাব দেওয়ার সময় এসেছে?

জাকের ব্যাপারটা এভাবে দেখতে চান না। তার কথা, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব।’

৯ সেপ্টেম্বর থেকে শুরু এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

দেশ ছেড়েছে টাইগারদের প্রথম বহর

জাকের বললেন ‘এবার প্রস্তুতি ভালো হয়েছে

আপডেট সময় ১১:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫