সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট, ছুঁয়ে গেল সবাইকে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৯৬ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আবহ ছিল অন্যরকম। দলের ৩-০ গোলের বড় জয়ে মেসি নিজে করেছেন দুই গোল। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।

৩৮ বছর বয়সী মেসির এটি ছিল ১৯৪তম আন্তর্জাতিক ম্যাচ। এই জয়ের পর আর্জেন্টিনার হয়ে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টি। বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শক এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন। ম্যাচের আগে সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেন মেসি। জাতীয় সংগীতের সময় আবেগে চোখে জল এসে যায় তার।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো লিখেছেন,‘আমি তোমার জন্য গর্বিত। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অর্জনে, যা তুমি ভালোবাসা ও কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছ, আমরা তার সাক্ষী। তোমার এই পথচলায় তোমার সঙ্গে থাকতে পেরে আমরা সৌভাগ্যবান! আমরা তোমাকে ভালোবাসি মেসি।’

ম্যাচ শুরুর আগে মেসির আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা অনেক দর্শকও কান্নায় ভেঙে পড়েন। এদিকে কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টাইন সমর্থকদের একটা বড় প্রশ্ন আগামী বিশ্বকাপে মেসি খেলবেন কি না। এদিনও তিনি কিছুটা ধোঁয়াশাই রেখে দিলেন। ২০২৬ বিশ্বকাপ খেলবেন কি না, সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি।

ম্যাচশেষে আর্জেন্টিনার ক্রীড়া চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এই মহাতারকা বলেন, ‘আগেও বলেছি, আমার মনে হয় না আরেকটা বিশ্বকাপে খেলব। আমার বয়সে এটা ভাবা স্বাভাবিক। দিনকে দিন নিজেকে ভালো রাখার চেষ্টা করি এবং নিজের প্রতি সৎ থাকি। তাই এখনই কিছু বলতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘যখন ভালো লাগছে, তখন উপভোগ করি। কিন্তু যখন শরীর ঠিকঠাক থাকে না, তখন সত্যি বলতে ভালো লাগে না, আর তখন থাকতেও ইচ্ছা করে না। এই মৌসুমটা শেষ করব, এরপর প্রি-সিজন, তারপর আগামী ছয় মাসে দেখা যাবে শরীর কেমন থাকে। আশা করি ভালোভাবে এমএলএস মৌসুম শেষ করতে পারব, ভালো একটা প্রি-সিজন কাটবে, তারপর সিদ্ধান্ত নেব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট, ছুঁয়ে গেল সবাইকে

আপডেট সময় ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫