ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় সরণিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

  • ঢামেক প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৮ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় ট্রাকের ধাক্কায় মো রাকিব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। নিহত রাকিব লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা মান্নান মিয়ার ছেলে। বর্তমানে ফার্মগেট এলাকায় থাকতেন।

নিহতের বোন মারিয়া আক্তার জানান, আজ ভোরের দিকে বাইসাইকেল চালিয়ে আমার ভাই কাজে যাচ্ছিল। এ সময় বিজয় সরণি মোড়ে একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ মোল্লা জানান, এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজয় সরণিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৫:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫