কুমিল্লার তিতাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাড়ে তিন বছর পর মেম্বার হিসেবে শপথ নিলেন মো. খোকন। বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন তার কক্ষে খোকনকে শপথবাক্য পাঠ করান।
এতে ৬ নম্বর ওয়ার্ডে মো. নুরুল ইসলাম ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খোকন পান ২৯৭ ভোট। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে খোকন একই বছর নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে প্রায় দুই বছর পর ভোট পুনর্গণনা করা হলে দেখা যায়, খোকন পান ২৯৭ ভোট এবং নুরুল ইসলাম পান ২৯৬ ভোট।
এরপর সংশোধনী গেজেট প্রকাশিত হয় গত বছরের ৩০ ডিসেম্বর। তবে নুরুল ইসলাম আপিল করলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। সর্বশেষ হাইকোর্টও নির্বাচন ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। এরই ধারাবাহিকতায় বুধবার আনুষ্ঠানিকভাবে খোকনকে শপথবাক্য পাঠ করানো হয়।
শপথ নেওয়ার পর মো. খোকন জানান, তখন আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হারানো হয়েছিল। দীর্ঘ সময় ভোগান্তি পেরিয়ে অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।
কুমিল্লা ব্যুরো 






















