ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

দুদকের মামলায় বদির বিরুদ্ধে ৮ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামিপক্ষ তাদের জেরা করেছেন। আগামী ১৫ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এ সময় আসামি আবদুর রহমান বদি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালে আবদুর রহমান বদির বিরুদ্ধে ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরের বছর তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়। তবে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ায় মামলার কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। আপিলের পর ২০১৭ সালে মামলাটি আবার সচল হয়।

২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের তৎকালীন ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরপর থেকে মামলাটি চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

দুদকের মামলায় বদির বিরুদ্ধে ৮ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

আপডেট সময় ০৪:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫