সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে উদ্ধার হলো বিশাল আকৃতির গাঁজা গাছ কসবায় মোবাইল কোর্টের অভিযান: ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে দুই বোন লতা-পাতার বিয়ে প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পবিপ্রবি’র হিট প্রজেক্টের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জন্মদিনের আনন্দের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা

কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দিলেন শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেন শিক্ষার্থীরা। তবে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করায় একদিন পর কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা কোষাধ্যক্ষ ভবনের তালা খুলে দেন। বর্তমানে সেখানে স্বাভাবিক কার্যক্রম চলছে।

আন্দোলনে অংশগ্রহণকারী পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. শিবলী সাদী বলেন, বিশ্ববিদ্যালয়ের কেউ যেন ভোগান্তিতে না পড়েন, সেই চিন্তা থেকেই আমরা কোষাধ্যক্ষ ভবনের তালা খুলে দিয়েছি। সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রশাসনিক ভবনে এখনও তালা ঝুলছে। শিক্ষকরা তাদের মতো করে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

আরেক আন্দোলনকারী শিক্ষার্থী এহসানুল হক হিমেল বলেন, গতকাল প্রায় সাড়ে ৪ ঘণ্টা আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি। আলোচনায় হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো একাডেমিক বা প্রশাসনিক হয়রানি না করার বিষয়ে কথা হয়েছে। উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন যে, শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এ বিষয়ে আমরা একটি লিখিত আশ্বাস চেয়েছি। সেটি হাতে পাওয়ার পর আমরা পুনরায় আলোচনায় বসব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে উদ্ধার হলো বিশাল আকৃতির গাঁজা গাছ

কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দিলেন শিক্ষার্থীরা

আপডেট সময় ০৪:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫