ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেক হস্তান্তর শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

চবিতে ক্লাস-পরীক্ষা শুরু, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। ৯টি বিভাগে পরীক্ষা চলছে বলে জানা গেছে। তবে পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম দেখা গেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ক্লাস-পরীক্ষার চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, সোহরাওয়ার্দী মোড়, শহীদ মিনার, সমাজবিজ্ঞান ঝুপড়ি ও কলা ঝুপড়িতে শিক্ষার্থীদের উপস্থিতি নেই। স্বাভাবিক দিনে এসব জায়গায় শিক্ষার্থীদের উপস্থিতি বেশি দেখা যায়।

সমাজবিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ ও ব্যবসা প্রশাসন অনুষদের ক্লাসগুলো ফাঁকা পড়ে আছে। তবে কয়েকটি বিভাগে ক্লাস ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম চলতে দেখা গেছে।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, একাডেমিক ক্যালেন্ডার অনেক বিভাগের শেষ হয়েছে, তাই পরীক্ষা শুরু হয়েছে। আবার কিছু বিভাগে ক্লাস শেষের দিকে। এজন্য স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের উপস্থিতি কম বলে মনে হয়।

পরীক্ষা চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনার পর আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। ৯টি বিভাগে পরীক্ষা চলছে। তবে আমরা বিভাগগুলোতে স্বাধীনতা দিয়েছে, তারা শিক্ষার্থীদের মানসিকতার ওপর ভিত্তি করে পরীক্ষা নিতেও পারেন, আবার বন্ধও রাখতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এখন থেকে ক্লাস নিয়মিত চলবে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আহতরাও পরীক্ষায় অংশ নিতে পারবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী

চবিতে ক্লাস-পরীক্ষা শুরু, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম

আপডেট সময় ১২:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫