ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে

পায়ের রগ কেটে ব্যবসায়ীকে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেহেদী (২৪) নামের এক টেইলার্স ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া মাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কান্দাপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি ভুলতা গাউছিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, নিহত মেহেদী ভুলতা গাউছিয়া মার্কেটের দুই তলায় নন্দিনী টেইলার্স পরিচালনা করে আসছিলেন। তিনি কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। কিন্তু পরিবারের কেউ থানা পুলিশকে অবহিত করেননি।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে নিহতের পায়ের রগ কাটা অবস্থায় গোলাকান্দাইল উত্তরপাড়া মাজার সড়কের পাশে দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে নিহতের মা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত বা থানা পুলিশকে অবহিত না করেই নিহতের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি আমাদের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

পায়ের রগ কেটে ব্যবসায়ীকে হত্যা

আপডেট সময় ০৭:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫