সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

পাখি ডিম পাড়ায় স্টেডিয়াম এক মাস বন্ধ ঘোষণা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

অবিশ্বাস্য হলেও সত্যি। একটি পাখির জন্য অস্ট্রেলিয়ায় পুরো একটি স্টেডিয়ামকে এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মাঠের মাঝেই বাসা বেধে ডিম পেড়েছে প্লোভার পাখি। এটা দেখে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্স কর্তৃপক্ষ এক মাসের জন্য স্টেডিয়ামটিকে বন্ধ ঘোষণা করেন। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ডিম না ফোটার আগে পর্যন্ত স্টেডিয়ামে কোনো খেলা বা ইভেন্ট অনুষ্ঠিত হবে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গত সপ্তাহে ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়রা দেখতে পান, মাঠের একদম মাঝখানে একটি প্লোভার পাখি ডিম দিয়েছে। ফলে তাদের ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের আরেকটি মাঠে।

প্লোভার পাখির ভিন্ন একটি বৈশিষ্ট্য রয়েছে। তারা সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল এবং ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে। এ সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ে বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে।

স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, পাখির বাসাটি বিরক্ত হলে ডিম নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বন্যপ্রাণী সুরক্ষা আইনের প্রতি সম্মান দেখিয়ে আগামী এক মাস স্টেডিয়ামে দর্শক প্রবেশ ও খেলা স্থগিত রাখা হবে। এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিল বলেছে, ‘আমাদের দেশি প্রজাতিগুলো রক্ষায় সক্রিয় হতে হবে। ডিম সরানো প্রয়োজন হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি নিতে হবে।’

এদিকে, স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বিষয়টিকে যেমন অবাক হয়ে দেখছেন, তেমনি অনেকেই প্রশংসাও করছেন। তাদের ভাষ্য, ‘খেলার আনন্দ তো প্রতি বছরই পাওয়া যায়, কিন্তু জীবনের জন্ম সুরক্ষিত করাই আসল দায়িত্ব।’

প্রকৃতির প্রতি এই সম্মানজনক সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, ‘এক মাস খেলা বন্ধ থাকুক, তবে একটি নতুন প্রাণ নিরাপদে পৃথিবীতে আসুক।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

পাখি ডিম পাড়ায় স্টেডিয়াম এক মাস বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৪:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫