ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেক হস্তান্তর শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

চবিতে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ: চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ৪০ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৪০ জনকে আনা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এদের অনেকের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
রোববার (৩১ আগস্ট) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের সামনে সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস এসে থামে মেডিকেলের জরুরি বিভাগের সামনে। বাস থেকে একে একে নামানো হচ্ছে আহত শিক্ষার্থীদের। এদের অনেককে স্ট্রেচারে করে জরুরি বিভাগে নেওয়া হচ্ছে, আবার স্ট্রেচার ছাড়াও শিক্ষার্থীরা সহপাঠীদের কোলে করে নিয়ে ভর্তি করছেন মেডিকেলে। আহতদের অনেকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ দেখা গেছে।

চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পরিচালক ঢাকা পোস্টকে বলেন, ‘এখন পর্যন্ত ৪০ জনের মতো আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।’
আহতদের সঙ্গে থাকা চবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুন উর রশীদ মামুন ঢাকা পোস্টকে বলেন, ‘অনেক শিক্ষার্থী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল ভর্তি হয়েছেন। বাসে করে এখনও আহতদের আনা হচ্ছে।’

গতকাল রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর জের ধরে রোববার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী

চবিতে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ: চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ৪০ শিক্ষার্থী

আপডেট সময় ০৪:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫