ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতাসহ গ্রেপ্তার ৫ বঙ্গোপসাগর থেকে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে ভারত ও মিয়ানমার: স্বাস্থ্যমন্ত্রী বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর তিন দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্পিকার পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে গবেষণাগার উদ্বোধন করলেন পবিপ্রবি উপাচার্য মৃত্যুফাঁদে বড়লেখা পৌর মার্কেট, জীবনের ঝুঁকিতে ব্যবসায়ীরা ভৈরবে জে.আই. ইমপেক্সে ৩৫ কোটি টাকার ভ্যাট ফাঁকি, জব্দ বিপুল নথি বান্দরবানে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সুপারিশ সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু

সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি

স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, ঐক্যজোটের মহাসচিব মো. সামসুল আলম, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, ঢাকা সরকারি আলিয়া মাদরাসার ছাত্র নেতা মো. ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৮ জানুয়ারি আন্দোলনের একপর্যায়ে সরকার শিক্ষকদের আশ্বস্ত করে বলেছে, পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ করা হবে। মাদরাসা ও কারিগরি বিভাগ অনুদানভুক্ত ১৫১৯টি মাদরাসা এমপিওভুক্ত করার জন্য প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে এমপিওর আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোর প্রধান অনলাইনে আবেদন করেন এবং মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাই চূড়ান্ত করা হয়। কিন্তু দুঃখের বিষয়, এখনো কোনো তালিকা প্রকাশ না করায় শিক্ষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই সরকারের কাছে বলতে চাই, অনতিবিলম্বে আমাদের দাবিদাওয়া মেনে নেওয়া না হলে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে যেসব দাবি জানানো হয়, সেগুলো হলো—

১. অনুদানভুক্ত অনলাইনে আবেদনকৃত সব প্রতিষ্ঠানের দ্রুত তালিকা প্রকাশ।
২. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির জন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ।
৩-অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গত ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ।
৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করণ।
৫. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় প্রজন্ম লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি

আপডেট সময় ০২:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫