সংবাদ শিরোনাম ::
সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অমিত কুমারের বিরুদ্ধে শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী

এশিয়া কাপের প্রথম ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৬৮৬ বার পড়া হয়েছে

হকি এশিয়া কাপ ২০২৫ আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে প্রথম দুই কোয়ার্টারে সমানে সমানে লড়াই করলেও শেষ দুই কোয়ার্টারে পিছিয়ে পড়ে লাল-সবুজরা।

প্রথম কোয়ার্টারের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। ‎‎দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল। কিন্তু এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি মশিউর রহমানের দল। ২৪ মিনিটে আশ্রান হামসানি গোল করে মালয়েশিয়াকে সমতায় ফেরান। ১-১ সমতায় শেষ হয় দ্বিতীয় কোয়ার্টার।

তৃতীয় কোয়ার্টারে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ৩৫ মিনিটে আকিমুল্লাহ আনুয়ারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে এই কোয়ার্টার শেষ করে মালয়েশিয়া। চতুর্থ কোয়ার্টারে আরও দুটি গোল করে ব্যবধান ৪-১ করে ফেলে মালয়েশিয়া। ৪৮ ও ৫৪ মিনিটে গোল করেন যথাক্রমে আব্দুর রউফ মুহাজির ও সাইদ চোহান।   শনিবার চায়নিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সওজে টেন্ডার বাণিজ্যের ‘গডফাদার’ মনিরুজ্জামান

এশিয়া কাপের প্রথম ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ

আপডেট সময় ০১:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫