সংবাদ শিরোনাম ::
আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের শাস্তি দেশের মানুষ সারাজীবন মনে রাখবে : শিক্ষামন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা দুর্গম পাহাড়ি সীমান্তে বিজিবি কর্তৃক ৩০০ প্যাকেট ভারতীয় মন্ড সিগারেট আটক দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন কেইনকে কালো জাদু করা ঘানার সেই তান্ত্রিক দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন কেইনকে কালো জাদু করা ঘানার সেই তান্ত্রিক

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

ইংল্যান্ড ও ঘানা ম্যাচে আলোচনায় আসেন নানা কিয়াঙ্কু বোন্সাম। দলকে জেতাতে ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। সেই তান্ত্রিক আবারও সামনে এলেন। তার দাবি, শেষ ৩২ এ আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে।

ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’-এর কাছে এক অদ্ভুত দাবি করেছিলেন ঘানার তান্ত্রিক বোন্সাম। তিনি বলেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে হ্যারি কেইন এই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না। কাকতালীয় হলেও সত্যি, কেইন সেদিন গোল করতে পারেননি। এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট নিতে পারেনি ইংল্যান্ড। ম্যাচটি ড্র হয়।

এবার তিনি এক সাক্ষাৎকারে বললেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে এজন্য বোন্সাম কোনো কালো জাদু করবেন কি না তা জানাননি। আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় নবাগত দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যে কেপ ভার্দে তাদের রক্ষণভাগ ও গোলকিপিং দিয়ে চমক দেখিয়েছে। স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে, মাঝে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ এ উঠে চমক দেখিয়েছে কেপ ভার্দে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন কেইনকে কালো জাদু করা ঘানার সেই তান্ত্রিক

আপডেট সময় ০৪:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬