ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ নির্ঘুম রাতে আচমকা গাছ ভেঙে মৃত্যু গৃহবধূর, প্রাণে বাঁচলেন স্বামী-শি’শু ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি ডিজিটাল দক্ষতা ও প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে বাংলাদেশ ও গুগলের আলোচনা আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও বাল্যবিবাহ রোধে জোরালো পদক্ষেপের তাগিদ ভোলাহাট সীমান্তে বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ: সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, শাহাবুদ্দিন-মামুনের বিরুদ্ধে কিশোর অপরাধ ঠেকাতে কুমিল্লায় রাতভর অভিযান, আটক ৩৭৯

চাঁদা না দেয়ায় আজিজুল হক চৌধুরীর উপর হামলা

ফেনী সদর উপজেলার ১নং শর্শদি ইউনিয়নের ব্যবসায়ী আজিজুল হক চৌধুরীর কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হন স্থানীয় ব্যবসায়ী আজিজুল হক চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনজু, শিবলু, শুভ, জাহাঙ্গীর, জিহাদ, তুহিনসহ আরও ১০-১৫ জনের একটি চাঁদাবাজ চক্র ব্যবসায়ী আজিজুল হক চৌধুরীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এর মধ্যে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি শিবলুর কাছে ১ লাখ টাকা পরিশোধ করেন তিনি।
পরবর্তীতে গত ২৭ আগস্ট (বুধবার) রাত ১০টা ১৫ মিনিটে এলাকার ভূঞা পুকুর মসজিদে জানাজায় অংশ নিতে গেলে চক্রের সদস্যরা উপস্থিত হয়ে পুনরায় চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার সঙ্গে থাকা ইয়ামাহা বারসোন-৪ মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

চাঁদা না দেয়ায় আজিজুল হক চৌধুরীর উপর হামলা

আপডেট সময় ১২:৪৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫