ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

তিন দফা দাবিতে চট্টগ্রামে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ তিন দাবিতে চট্টগ্রামে দুই নম্বর গেইট এলাকায় বিক্ষোভ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানাচ্ছেন তারা।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে নগরীর মুরাদপুর, অক্সিজেন সড়ক, চকবাজার ও মেডিকেল সংযোগ সড়কে যানচলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল থেকে দুই নম্বর গেইট এলাকায় জড়ো হন চুয়েট শিক্ষার্থীরা। তাদের অনেকে চট্টগ্রামের রাউজানের ক্যাম্পাস থেকে কর্মসূচিতে যোগ দিয়েছেন। এ সময় তারা দাবি মেনে নিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা দুই নম্বর গেইট মোড় অবরোধ করায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের।

শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না। এ ছাড়া দশম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

তিন দফা দাবিতে চট্টগ্রামে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০৫:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫