ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’ হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

রণবীর কাপুর কি এবার পাকিস্তানের ছবিতে?

শিল্পের কোনো সীমাবদ্ধতা নেই। কাঁটাতার আটকাতে পারে না কোনো শিল্পীকে— এমনটাই অভিমত বলিউড অভিনেতা রণবীর কাপুরের। সম্প্রতি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন অভিনেতা। সেখানেই এক প্রশ্নের উত্তরে এমনটা জানান তিনি।

রণবীর জানান, পাকিস্তানি ছবিতে কাজ করার বিষয়ে তার কোনো সমস্যা নেই। সুযোগ পেলে নিশ্চয় কাজ করবেন। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হওয়া এই উৎসবে গিয়ে অভিনেতা তার ১৫ বছরের ক্যারিয়ারের বিষয়ে নানান তথ্য ভাগ করে নেন।

প্রশ্নটা আসে দর্শকের আসন থেকে এক পাকিস্তানি চলচ্চিত্র নির্মাতার পক্ষ থেকে। রণবীরকে জিজ্ঞেস করা হয়, অন্যকোনো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কাজ করার প্রস্তাব পেলে আপনি কি সেটা করবেন? উত্তরে তিনি জানান যে, গত ছয় বছর ধরে কোনো পাকিস্তানি অভিনেতা ভারতীয় ছবিতে কাজ করতে পারছেন না। এবং উল্টোটাও। এটা এখন নিষিদ্ধ।

এবার সেই সিনেমা নির্মাতা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘এখন তো আমাদের কাছে সৌদি আরবের মতো প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা যৌথভাবে ছবি করতে পারি। আমি চাই আপনি আমার একটা ছবিতে কাজ করুন। আপনি কি রাজি হবেন আমার পাকিস্তানি দলের সঙ্গে মিলে সৌদি আরবে কাজ করতে?’

রণবীর তাতে সম্মতি জানান। তিনি বলেন, ‘কেন নয়, নিশ্চয় করব স্যার। আমি মনে করি শিল্পীদের কখনোই কোনো কাঁটাতার আটকে রাখতে পারে না। তাদের জন্য কাঁটাতার নয়। আমি ভালোবেসে কাজটা করব। অবশ্যই করব।’ একই সঙ্গে তিনি ‘দ্য লেজেন্ড অব মৌলা জাট’ ছবির জন্য পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রিকে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, পাকিস্তানি ছবি ‘দ্য লেজেন্ড অব মৌলা জাট’ ছবিতে ফাওয়াদ খান এবং মাহিরা খানকে অভিনয় করতে দেখা গিয়েছে। ছবিটি গত অক্টোবর মাসে মুক্তি পেয়েছে। উল্লিখিত দুই অভিনেতাই এক সময় বলিউডে অভিনয় করেছেন। মাহিরা খানকে শাহরুখের সঙ্গে ‘রইস’ ছবিতে দেখা গিয়েছিল। অন্যদিকে ফাওয়াদ খান ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে অভিনয় করেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিবের ‘সম্মতিপত্র’

রণবীর কাপুর কি এবার পাকিস্তানের ছবিতে?

আপডেট সময় ১০:৫৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২