ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তিসহ ৫ সমঝোতা স্মারক সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠক শেষে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে শুরুতে দুই মন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হয়। পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তৌহিদ হোসেন ও ইসহাক দারের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

চুক্তির মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি দেওয়া হয়েছে। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে অংশীদারত্ব এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে গবেষণা ও নীতিবিষয়ক সহযোগিতা। এসব চুক্তি ও সমঝোতার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি এবং সাংস্কৃতিক ও অ্যাকাডেমিক বিনিময় নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তিসহ ৫ সমঝোতা স্মারক সই

আপডেট সময় ০১:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫