ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সাবেক ইসি মাহবুব তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

সাবেক নির্বাচন কমিশনার, মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, কবি, আমলা, শিক্ষক ও সাংবাদিক মাহবুব তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ রোববার (২৪ আগস্ট)।

২০২২ সালের ২৪ আগস্ট দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই কমিশনার। দায়িত্বে থাকাকালে সাধারণ মানুষের ভোটের অধিকার, অনিয়ম নিয়ে কথা বলেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সময় তিনি প্রতিবাদও করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় নারিন্দায় তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার পরিচালিত এতিমখানার শিশুদের জন্য বিশেষ খাবারের আয়োজনও রয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার ছোট মেয়ের বাসায় অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। মাহবুব তালুকদারের পরিবার দেশবাসীর কাছে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মাহবুব তালুকদার। নেত্রকোনা জেলার পূর্বধলায় তার গ্রামের বাড়ি। মাহবুব তালুকদার তার চাকরি জীবনের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও লিখেছেন গুরুত্বপূর্ণ বই। বঙ্গভবনে পাঁচ বছর, আমলার আমলনামা, বধ্যভূমি, চার রাজাকার, কবিতাসমগ্র মাহবুব তালুকদারের উল্লেখযোগ্য কয়েকটি বই। তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

সাবেক ইসি মাহবুব তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট সময় ১২:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫