ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় ভোট কেন্দ্রগুলোতে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, বর্তমান প্রেক্ষাপটের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। এ লক্ষ্যে নতুন করে ১ লাখ ৮০ হাজার আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের আনসার একাডেমিতে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও  বলেন, প্রতিটা প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে একজন আনসার সদস্য থাকবে। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, ভোট কেন্দ্রের ভেতরের যে শৃঙ্খলা, ভোটারদের শৃঙ্খলা, যেকোনো ধরনের অনিয়ম, যেকোনো ধরনের উশৃংখল আচরণ যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেটার জন্য মৌলিক প্রশিক্ষণ শুরু করা আছে।
তিনি বলেন, আমরা আমাদের উপজেলা আনসারদের ভূমিকা ও রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থাপনায় এক লাখ ৮০ হাজার সদস্য নতুন করে তৈরি করবো। প্রত্যেকটা জেলায় কতজন আমরা তৈরি করব সেটা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। গত এক বছরে আমরা দেড় লাখ আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়েছি।আমরা ৩ লাখ আনসার রেডি করছি, মোতায়েন হবে সাড়ে ৬ লাখ। সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহা পরিচালক (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম, একাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার এবং আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত আনসার, এপিসি ও পিসি সদস্যদের এ প্রশিক্ষণে মোট ১ হাজার ১৬০ জন প্রশিক্ষণার্থী (পুরুষ ১,১৫১ জন ও মহিলা ৯ জন) অংশগ্রহণ করেন। এরমধ্যে ১ হাজার ১৩৬ জন সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেন এবং ২৪ জন অকৃতকার্য হন। প্রশিক্ষণকালীন সময়ে মৌলিক শরীরচর্চা, সাধারণ ও অস্ত্র ড্রিল, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, দায়িত্ব ও শৃঙ্খলা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সংগঠন ও বিধি-বিধান, সামাজিক সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম, নারী ও শিশুর সুরক্ষা, জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক উন্নয়ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় ভোট কেন্দ্রগুলোতে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে

আপডেট সময় ০৮:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫