ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দূতাবাসের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখতার আহমেদ বলেন, জাপানে অনেক প্রবাসী বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র নেই। এ কারণে দেশে বিভিন্ন সেবা নিতে তারা সমস্যায় পড়েন। এখন থেকে জাপান প্রবাসীরা দূতাবাসের মাধ্যমেই এনআইডি-সংক্রান্ত সব সেবা নিতে পারবেন।

তিনি আরও জানান, আগামী নির্বাচনে প্রবাসীরা যেন ডাকযোগে (পোস্টাল ব্যালটের মাধ্যমে) ভোট দিতে পারেন, সে ব্যবস্থাও করা হচ্ছে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, দীর্ঘদিনের দাবির পর জাপানে এনআইডি সেবা চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা বড় সুবিধা পাবেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হলে অনলাইনে services.nidw.gov.bd ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে। এরপর দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

আপডেট সময় ০৭:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫