ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

নোরা ফাতেহির মতো ফিগার বানানোর জন্য স্ত্রীকে না খাইয়ে রাখার অভিযোগ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো শারীরিক গঠন এবং চেহারা না হওয়ায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এ ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম শিবম উজ্জ্বল।

ভুক্তভোগী স্ত্রী ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি স্থানীয় একটি সরকারি স্কুলের শিক্ষক। চলতি বছরের মার্চ মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নোরা ফাতেহির মতো দেখতে ও শারীরিক গড়ন তৈরি করার জন্য চাপ দিতে থাকেন। প্রতিদিন জোর করে তাকে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করাতেন। স্ত্রী রাজি না হলে তাকে খেতে দেওয়া হতো না।

নির্যাতনের শিকার ওই নারী আরও অভিযোগ করেন, তার স্বামী শিবম পর্নোগ্রাফি আসক্ত এবং স্ত্রীকে দিয়ে পর্নোছবি দেখতে বাধ্য করেন। এতে আপত্তি জানালে তার ওপর নির্যাতন করতেন। যৌতুকের জন্যও চাপ দিতেন। মাঝে মাঝে কটূক্তি করে বলতেন, তিনি এমন কাউকে বিয়ে করতে পারতেন যে দেখতে অভিনেত্রীর মতো সুন্দর।
তিনি আরও দাবি করেছেন, তাদের বিয়েতে ৭০ লাখ রুপিরও বেশি খরচ করেছেন তার পরিবার। যৌতুক হিসেবে দেওয়া হয়েছে ১০ লাখ রুপি, একটি দামি গাড়ি এবং অনেক সোনার গয়না। তারপরও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আরও যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন।

নির্যাতন সহ্য করতে না পেরে গত ২৬ জুলাই তিনি বাবার বাড়িতে ফিরে যান। এরপর স্বামীর বাড়িতে ফিরতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। উল্টো ভিডিও কলের মাধ্যমে তাকে ও তার পরিবারকে গালিগালাজ করা হয়। এরপরই বাধ্য হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি

নোরা ফাতেহির মতো ফিগার বানানোর জন্য স্ত্রীকে না খাইয়ে রাখার অভিযোগ

আপডেট সময় ১২:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫